বিনোদন ১৩ নভেম্বর, ২০১৯ ০৪:০০

শ্বাশুড়ি ডিম্পলকে শ্লীলতাহানি করার অভিযোগ অক্ষয়ের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট।।

কানাডার নাগরিক হয়ে অক্ষয় কুমার বলিউডের একাধিক অভিনেত্রীর শ্লীলতাহানি করেছেন (সম্প্রতি বেশ কিছু জায়গায় দাবি করা হয়, অক্ষয় কুমার ভারতীয় নন। কানাডায় জন্ম বলে তাকে কানাডার বাসিন্দা বলে দাবি করা হয়)।

সম্প্রতি বেশ কয়েকটি ট্যুইটার হ্যান্ডেলে অক্ষয় কুমারের ছবি দিয়ে তাকে 'হাওয়াস কে দেবতা' বলে অশ্লীল আক্রমণ করা হয়। এমনকি, মৌনি রয়, সোনাক্ষী সিনহার সঙ্গে ছবি দিয়ে আক্রমণ করা হয়।

শুধু তাই নয়, অক্ষয় কুমার রবিনা ট্যান্ডন, শিল্পা শেঠি, রেখা, প্রিয়াঙ্কা চোপড়া, ওয়াহিদা রহমান, জায়রা ওয়াসিম, কিয়ারা আদবানির শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয় 'দ্য লাস্ট ওয়াচ' নামে একটি ট্যুইটার হ্যান্ডেল থেকে।

শুধু তাই নয়, অক্ষয় কুমারকে এবার দেশ থেকে বের করে দেওয়ার সময় এসেছে বলেও আক্রমণ করা হয়। পাশাপাশি অক্ষয় কুমার তার শাশুড়ি ডিম্পল কপাডিয়ারও শ্লীলতাহানি করেছেন বলে অশ্লীল আক্রমণ করা হয় বলিউড অভিনেতাকে।