বিনোদন ২৩ নভেম্বর, ২০১৯ ১০:২৪

আসছে জয়া আহসানের নতুন ছবি ‘নকশি কাঁথার জমিন’

বিনোদন ডেস্ক।।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে আকরাম খানের ‘খাঁচা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন জয়া আহসান। যা ছবিটি সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। এবার একই নির্মাতার পরবর্তী ছবি ‘নকশি কাঁথার জমিন’-এ দেখা যাবে তাকে।

শুরুতে ছবিটির নাম ছিল ‘বিধবাদের কথা’। সম্প্রতি সেটি বদলে হয় ‘নকশি কাঁথার জমিন’।
আকরাম খান বলেন, ‘নতুন ছবির বিষয়ে জয়া আহসানের সঙ্গে কথা হয়েছে। এখনও চুক্তি না হলেও সব গুছিয়ে নিয়েছি আমরা। আগামী এপ্রিলে ছবির কাজ শুরু করব।’

নির্মাতা জানান, সৈয়দপুর আর মেহেরপুরে এর শুটিং হবে।

‘নকশি কাঁথার জমিন’ নির্মিত হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে।