নিজস্ব প্রতিবেদক
টাইটানিক খ্যাত পরিচালক জেমস ক্যামেরন। তিনি ‘টাইটানিক’ ছবি দিয়ে পুরো দুনিয়াকে তাক লাগিয়েছিলেন। তাঁর ‘অ্যাভাটর’ মুভিও সাফল্যের মুখ দেখেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পেতে পারে ‘অ্যাভাটার ২’। তবে এবার ভক্তদের আরও বড় চমকের সুসংবাদ শুনিয়েছেন জেমস ক্যামেরন। তিনি জানিয়েছেন, অ্যাভাটারের তৃতীয় কিস্তি নিয়েও পরিকল্পনা শুরু হয়েছে। ‘অ্যাভাটার ২’ মুক্তি পেলেই তৃতীয় কিস্তির চিত্রনাট্য লেখার কাজ শুরু করা হবে।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তি পাওয়া একটি বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী ‘অ্যাভাটার’। ছবিটি রচনা ও পরিচালনা করেন জেমস ক্যামেরন। অভিনয় করেন স্যাম ওর্থিংটন, জোয়ি সালডানা, স্টিফেন ল্যাং, মিচেলে রড্রিগেজ, জোয়েল ডেভিড মুর, জিওভান্নি রিবিসি এবং সিগুর্নি উইভার।






















