বিনোদন ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৬:১৯

ফের গাইবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

‘আমি চাই থাকতে’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। অক্টোবরের প্রথমদিকে গানটি প্রকাশ হবে। এর আগে বছর দুয়েক আগে ‘পটাকা’ গান গেয়ে ভীষণ আলোচনার জন্ম দিয়েছিলেন এই অভিনেত্রী। সেটি ছিল তাঁর প্রথম গান।

নুসরাত ফারিয়া বলেন, এই গান প্রথমটি থেকে বেশ আলাদা। অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল মাস্টার ডি’র সঙ্গে কাজ করার। কাইনেটিক মিউজিকের সহযোগিতায় সেটি সম্ভব হলো। গানটি প্রযোজনা ও প্রকাশের জন্য আগ্রহ দেখালো এসভিএফ। মোট মিলিয়ে অনেক বড় প্রতিষ্ঠান ও ব্যক্তি গানটির সঙ্গে জড়িয়ে আছে। আমি উদগ্রীব হয়ে আছি।

উল্লেখ্য, গানটি প্রকাশিত হচ্ছে ভারতের নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে।