বিনোদন ১ অক্টোবর, ২০২০ ১০:৫৩

একাধিক চমক নিয়ে ফের নির্মিত হচ্ছে ‘গেন্দা ফুল’

বিনোদন ডেস্ক

নতুন রুপে নির্মিত হচ্ছে ‘গেন্দা ফুল’। এবারও পর্দায় বলিউড তারকা জ্যাকলিনকে দেখা যাবে। এবার তিনি একা নন সঙ্গে থাকছেন ‘বড় লোকের বেটি লো’ গানের মূল শিল্পী রতন কাহার। তবে চমক এখানেই শেষ নয়। আরও চমক আছে। গানটি আসছে তবলা বিট মিক্স ভার্সনে। পর্দায় জ্যাকলিন, রতন কাহার ছাড়াও দেবলীনাকেও দেখা যাবে। ৮৫ বছর বয়সের রতন কাহারের নাচও উপভোগ করতে পারবেন দর্শকরা। অরিন্দম শীলের পরিচালনায় নির্মিত এই গানটি অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আসার কথা রয়েছে।

রতন কাহারকে রাজী করানোর মূল কাজটি করেছেন সোনি মিউজিকের বিক্রম ঘোষ। তিনি বলেন, উনার সঙ্গে কথা বলি। পুরো ব্যাপারটা খুলে জানাই। উনি রাজি হয়ে যান। গান তো গাইলেনই। একই সঙ্গে মিউজিক ভিডিও’র জন্য শুটিংও করলেন। নাচলেনও। এই বয়সেও মারাত্মক এনার্জি লেভেল। অবাক হতে হয়।

এর আগে গেন্দা ফুল গান নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছিল। ইউটিউব  ভিডিও’র বিবরণে রতন কাহারের নাম না থাকায় ভীষণ ক্ষেপেছিল বাঙালিরা। এবার বাদশার র‍্যাপের সঙ্গেই মিশে গিয়েছে বাংলার লোকগান, ছৌ নাচ।

উল্লেখ্য, বর্তমানে ইউটিউবে গেন্দা ফুল গানটির ভিউ ৫৭২ মিলিয়ন।