বিনোদন ডেস্ক
টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য।
আলোচনা সমালোচনা যেনো তার পিছুই ছাড়ছে না। সমালোচিত অভিনেত্রীর আসছে একের পর এক প্রাণনাশের হুমকি।
বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে দেবী দুর্গার বেশে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নুসরাত জাহান। আর সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'শুভ মহালয়া।'
একজন মুসলিম হয়েও নুসরাতের সাজসজ্জা ও পুজা নিয়ে মাতামাতি ভালোভাবে নেয়নি দেশটির বড় মুসলিম সংগঠন উত্তরপ্রদেশের দেওবন্দ। এ নিয়ে তাকে ক্ষমা চাইতে বলা হয়।
লন্ডনে অবস্থান করছেন নুসরাত, ১৬ অক্টোবর পর্যন্ত তার সেখানে থাকার কথা। ১৭ সেপ্টেম্বর তিনি প্রথম ইনস্টাগ্রাম পোস্টটি করেছিলেন। এরপর ২০ সেপ্টেম্বর তিনি একটি ভিডিও পোস্ট করেন।
এরপর গেলো মঙ্গলবার ভারতীয় হাই কমিশনার গায়িত্রী ইসসর কুমারকে চিঠি দিয়ে তিনি জানান, 'ভারত ও প্রতিবেশী দেশের কয়েকজন কট্টরপন্থী আমায় সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি দিয়েছ। এই হুমকি অত্যন্ত গুরুতর এবং এতে আমার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ায় লন্ডনে থাকাকালীন আমার অবিলম্বে পুলিশি নিরাপত্তা প্রয়োজন। লন্ডনে আমার সুরক্ষার জন্য দয়া করে যথাযোগ্য ব্যবস্থা করুন' এমনই তথ্য প্রকাশ করেন ইন্ডিয়ান টাইমস।
মূলত একজন মুসলিম হয়েও হিন্দু ধর্মের নিখিলকে বিয়ের পর থেকেই এক শ্রেণির মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছেন নুসরাত জাহান। এমনকি শাখা সিঁদুর পড়ে মিডিয়াতে এসে পড়েছেন অনেক তোপের মুখেও ।






















