বিনোদন ডেস্কঃ
অবশেষে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী নেহা কাক্কর। চলতি মাসের শেষে দিল্লিতে বসতে পারে নেহার বিয়ের আসর। করোনার কারনে ঘরোয়াভাবেই হবে নেহার বিয়ে।
নেহার শৈশবের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সাথেই সাতপাকে আবদ্ধ হতে যাচ্ছে নেহা। লকডাউনের মধ্যে নেহার সঙ্গে রোহনপ্রীতের সম্পর্ক মজবুত হতে শুরু হলে এরপরই শুরু হয় বিয়ের কথা। চলতি মাসের শেষে বসতে চলেছে নেহার সঙ্গে রোহনপ্রীতের বিয়ের আসর। দিল্লিতেই হবে অনুষ্ঠান। দুজনের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে উঠতেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা।
অবশ্য এ বিষয়ে নেহার পক্ষ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি।
সূত্র: জিনিউজ






















