বিনোদন ৮ অক্টোবর, ২০২০ ১০:৫১

চলে গেলেন অভিনেতা আজিজুর রহমান

বিনোদন ডেস্ক

আজ বৃহস্পতিবার ( অক্টোবর) ভোর ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পারিবারিক সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে  

আজিজুর রহমান ছোট পর্দার বেশ পরিচিত মুখ ছিলেন অসংখ্য নাটক-বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তেও কাজ করেছেন চলচ্চিত্রেও অভিনয়ের অভিজ্ঞতা আছে তার

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে অভিনয়ে ছিলেন অনিয়মিত গ্রামের বাড়ি নাটোর জিয়াড়কোল বাগাতিপাড়া গ্রামে তাকে সমাহিত করা হবে