বিনোদন ৯ অক্টোবর, ২০২০ ০৬:১০

করোনায় আক্রান্ত তাহসান

বিনোদন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছেন গায়ক-অভিনেতা তাহসান খান। তাহসানের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, করোনা পজিটিভ এসেছে তাহসানের। গেল ছয়দিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন তিনি। তিনদিন আগে করোনা টেস্ট করান। পরে সেখানে রিপোর্ট পজিটিভ আসে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তাহসান।

তবে নাট্যনির্মাতা ইমরাউল রাফাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন তাহসানের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি ভুয়া।

প্রসঙ্গত, গায়ক হিসেবেই শোবিজে আসেন তাহসান। তার বেশ কয়েকটি গান লাখো শ্রোতার হৃদয় জয় করেছে। গানের পাশাপাশি অভিনয়েও বেশ সফল তিনি। কয়েক বছর ধরেই নাটক-টেলিছবি নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন।