বিনোদন ডেস্ক
রাজধানীর ইউনাইটেড হাসপাতলে শ্বাসকষ্ট নিয়ে গতকাল (৮ অক্টোবর) দিবাগত রাতে ভর্তি হয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। চিকিৎসকের ধারণা, তার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল অবস্থায় আছে।
মিলন নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত থেকে সাফোকেশন হচ্ছিল। এটা আস্তে আস্তে বাড়তে থাকে। কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিলাম না। পরে স্কয়ার হাসপাতলের জরুরি বিভাগে যাই। সেখানকার চিকিৎসকরা জানান, মনে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সিসিইউতে থাকতে হবে। কিন্তু সেখানে সিট না থাকায় এরপর দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি, দুপুরের মধ্যে রিপোর্ট হাতে পাব।
উল্লেখ্য, মঞ্চনাটকের মাধ্যমে আনিসুর রহমান মিলনের অভিনয় জীবন শুরু হয়। সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান তিনি। এছাড়াও তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।






















