বিনোদন ডেস্ক
চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দিয়েছেন বরেণ্য ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষকদের শাস্তি চেয়ে গতকাল ৬ মিনিটের একটি ভিডিও শেয়ার করেন অনন্ত জলিল। সেই ভিডিও থেকেই বিতর্কের শুরু। কেননা সেই ভিডিওতে অনন্ত দাবি করেছেন নারীর পোশাক ধর্ষণের জন্য দায়ী। তার এমন মন্তব্যে নিন্দার ঝড় তুলছেন অনেকেই। অভিনেত্রী, পরিচালক মেহের আফরোজ শাওন অনন্তকে বয়কটের ঘোষণা দিয়েছেন।
শাওন বলেন, আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিও বার্তা দেয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।






















