বিনোদন ডেস্ক ।।
বলিউডের সুখী দম্পতি অজয় দেবগন ও কাজল। কিন্তু তাদের কন্যা নিশা এবার ট্রলের শিকার। এই প্রথমবার নয়, প্রায় সময়ই আলোচনা-সমালোচনার মুখে পড়েন কাজল কন্যা। এবার ঠিক উল্টো কারণে তাকে নিয়ে বইছে সমালোচনার ঝড়। সম্প্রতি তার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। আর এখানে নিশাকে আগের থেকে বেশ ফর্সা দেখাচ্ছে।
বলিউডের সুখী দম্পতি অজয় দেবগন ও কাজলের সংসার ভালোবাসায় ভরিয়ে রেখেছে তাদের দুই সন্তান। নানা সময় এই দম্পতি মেয়েদের নিয়ে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। নিশা শ্যামলা বরণ হওয়ায় তাকে নিয়ে নানান সময় ট্রল করে নিন্দুকেরা।
হঠাৎ কীভাবে তার গায়ের রং পাল্টে গেলো? এমন প্রশ্ন তুলে তাকে খোঁচা দিচ্ছে লোকে। এপ্রিল মাসেই ১৬ বছর হয়েছে নিশার। তারকার মেয়ে হওয়াতে বিড়ম্বনা তার পিছু ঘোরে সব সময়। কখনও তার রূপ, কখনো পোশাক নিয়ে কটাক্ষ করা হয়।
এবার গায়ের রং ফর্সা করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গেল। বড় মেয়েকে অবশ্য খুব মিস করেন দুই তারকা। নিশা এখন সিঙ্গাপুরে। পড়াশোনার জন্যই বাবা-মাকে ছেড়ে বিদেশে থাকতে হয় তাকে।
মেয়ের জন্য সিঙ্গাপুরে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অজয় ও কাজল। পড়াশোনার জন্য নিশা দুই বছর ধরে সিঙ্গাপুরে বাস করছে।






















