বিনোদন ডেস্ক
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের সিনেমা হল। দীর্ঘ বিরতির পর আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে সিনেমা হলগুলো খুলতে শুরু করেছে। তবে সিনেমা হল খুললেও দর্শকদের উপস্থিতি কেমন হবে সেটি নিয়ে ভাবছেন সংশ্লিষ্টরা।
ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, এই দিনটার অপেক্ষায় ছিলাম। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেই পছন্দ করি। কিছুদিন পরেই ‘ছবিয়াল’ মুক্তি পাবে। আমি না গেলে, আমার ছবি দেখতে দর্শক আসবেন কেন?
অভিনেতা যশ দাশগুপ্ত বলেন, শপিং মলে যাচ্ছি, প্লেনে ট্রাভেল করছি, তা হলে সিনেমা হলে যাব না কেন? এতদিন পর ফের হলে যাব ভেবেই ভালো লাগছে। আমার বিশ্বাস, নিয়মকানুনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে দর্শকও ধীরে ধীরে আসবেন।






















