বিনোদন ১৫ অক্টোবর, ২০২০ ১১:৪৫

প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে মাধুরী

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে কাজ করতে চলেছেন বলিউড মাতানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। 

বিখ্যাত প্রযোজক-পরিচালক করণ জোহর জনপ্রিয় ওয়েব স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সের জন্য একটি সিরিজ নির্মাণ করতে চলেছেন। এটি নির্মাণ করবে ধর্ম প্রডাকশান। সেখানে মাধুরীকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।

জানা গেছে, করণ প্রযোজিত নেটফ্লিক্সের ‘নাশিক’ নামের সিরিজটিতে শোবিজের মানুষদের জীবনযাপনের গল্প তুলে ধরা হবে। তারকাদের পারিবারিক জীবনগুলো কেমন হয়, তাদের দিনযাপনের নানা চিত্র ফুটে উঠবে সিরিজটিতে।