বিনোদন ২১ অক্টোবর, ২০২০ ১০:৫১

তাহসান কন্যাকে নিয়ে সৃজিত-মিথিলার খুনসুটি!

বিনোদন ডেস্ক

তাহসান-মিথলার বিবাহ বিচ্ছেদের পর মিথিলার নতুন সংসার শুরু হয় সৃজিতের সঙ্গে। নতুন সংসারে এসেও কন্যা আইরা তাহরীম খানকে একটুও অন্যচোখে দেখেননি তিনি। বরং নিজেদের মধ্যে সম্পর্কের মধুরতা বুঝাতে সৃজিত-আইরা-মিথিলার ট্রায়েঙ্গেল ছবি পোস্ট করেই যাচ্ছেন মিথিলা ও সৃজিত।

সবশেষ দুইদিন আগে তাহসান কন্যাকে নিয়ে সৃজিত-মিথিলার খুনসুটির ছবিটি মিথিলা তাঁর ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। ছবিটি যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। বুঝাই যাচ্ছে, আইরাকে বেশ আপন করে নিয়েছেন সৃজিত।  আইরাও বেশ মানিয়ে নিয়েছে সৃজিতকে।