বিনোদন ২১ অক্টোবর, ২০২০ ১২:৩৯

কঙ্গনাকে ধর্ষণের হুমকি 

বিনোদন ডেস্ক 

বলিউডের ‘কুইন’ খ্যাত তারকা কঙ্গনা রানাউত। স্রোতের বিপরীতে গা ভাসানো অভিনেত্রী হিসেবেই তাকে চিনে থাকেন সকলে। কেননা বলিউডের সব অনিয়ম উঠে আসে তার মুখ থেকে।

সম্প্রতি নবরাত্রি উপলক্ষে কে কে উপোস করছেন, এটা জানার জন্য ফেসবুক হ্যান্ডেলে অনুরাগীদের প্রশ্ন করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার এই স্ট্যাটাসের পরই তাকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, মেহেন্দি রেজা নামে ওড়িশার এক আইনজীবী কঙ্গনাকে ধর্ষণের এই হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ওই হুমকি মেসেজটি সরিয়ে ফেলেন মেহেন্দি রেজা। ওই আইনজীবী দাবি করেছেন, তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। সেই কারণেই ওই ধরনের অশ্লীল মেসেজ তার নাম করে অভিনেত্রী কঙ্গনাকে পাঠানো হয়। যদিও কঙ্গনার পক্ষ থেকে এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করা হয়নি। 

এদিকে লকডাউন উঠে যাওয়ার পর জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’র শুটিং শুরু করেছেন এই নায়িকা। এই ছবির জয়ললিতার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তাকে ২০ কেজি ওজন বাড়াতে হয়েছে। বর্তমানে সেই অতিরিক্ত ২০ কেজি ওজন কমাতে শুরু করেছেন কঙ্গনা।