খেলাধুলা ২২ আগস্ট, ২০১৯ ০৭:৫৭

এসব কি করলো ভিরাট কোহলির ভারত!

ডেস্ক রিপোর্ট।।

বৃহস্পতিবার শুরু হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার টেস্ট সিরিজ। তার আগে সতীর্থ ও সহকারী স্টাফদের নিয়ে ‘বিচ পার্টি' করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

অ্যান্টিগুয়ার জলি সৈকতে সকলের সঙ্গে জলক্রীড়ার ছবি পোস্ট করলেন তিনি। সেই সঙ্গে লিখলেন, ‘‘দারুণ দিনে সৈকতে ছেলেদের সঙ্গে।'' ছবিতে বিরাটের সঙ্গে দেখা গিয়েছে মায়াঙ্ক আগরওয়াল, যশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা ও কেএল রাহুলকে।

দুই টেস্টের এই সিরিজের মধ্যে দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে ভারত। তার আগে কোহলি জানিয়ে দিয়েছেন, এই প্রতিযোগিতায় ব্যাটিং আরও কঠিন হয়ে উঠবে।