খেলাধুলা ২৪ অক্টোবর, ২০২০ ০৯:০৩

দর্শক ছাড়াই মাঠে গড়াবে এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমের স্প্যানিশ লা লিগার প্রথম এল ক্লাসিকো আজ। বাংলাদেশ সময় রাত ৮টায় ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা মানেই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা। ১৯০২ সাল থেকে এ দু’দল মুখোমুখি হলেও জনপ্রিয়তা পায় মূলত ৫০-এর দশক থেকে।

ইতিহাসে প্রথমবার দর্শকবিহীন মাঠে হবে এল ক্লাসিকো। করোনার কারণে স্টেডিয়ামে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দুই দলের খেলোয়াড়, কোচ, স্টাফ, চিকিৎসক ও সাংবাদিকরাই উপস্থিত হতে পারবেন আজ।

মর্যাদার লড়াইয়ে সব মিলিয়ে ২৭৭ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল, জয়ের পাল্লা কিছুটা ভারী বার্সার দিকেই। কাতালানদের ১১৫ জয়ের বিপক্ষে মাদ্রিদের দলটি জিতেছে ১০০ ম্যাচে। বাকি ৬২ ম্যাচ হয়েছে ড্র।  শুধু লা লিগায় দু’দল মুখোমুখি হয়েছে ১৮০ বার, তার মধ্যে লস ব্লাঙ্কোসরা জিতেছে ৭৩ ম্যাচ, ব্লাউগ্রানা শিবির জিতেছে ৭২ ম্যাচ, বাকি ৩৫টি ম্যাচ ড্র হয়েছে।