খেলাধুলা ৩১ অক্টোবর, ২০২০ ১১:১৭

মারা গেছেন ইংলিশ ফুটবলার নোবি স্টিলস

স্পোর্টস ডেস্ক

না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জেতা ফুটবলার নোবি স্টিলস। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আজ খুব শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নোবি স্টিলস।

এদিকে নোবির মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করে তাঁর সতীর্থ স্যার জিওফ হার্স্ট বলেন, এটা বড় দুঃখের খবর যে, নোবি চলে গেছে।  তিনি ছিলেন চমৎকার চরিত্রের একজন মানুষ। দলের আত্মা ছিলেন তিনি। নিশ্চিতভাবে তাকে অনেক মিস করব।

নোবি স্টিলস ইংল্যান্ডের জার্সি গায়ে ২৮টি ম্যাচ খেলেছেন।  তবে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার হিসেবে তার ক্যারিয়ার বর্ণাঢ্য।  রেড ডেভিলদের হয়ে ১৯৬০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ১১ বছর কাটিয়েছেন।  এই সময়ে ২ বার জিতেছেন ইংলিশ লিগ শিরোপা। ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপ জেতেন।  খেলেছেন প্রায় ৪০০ ম্যাচ।   ১৯৭৫ সালে অবসরে গেলে কোচ ভূমিকায় ফিরে আসেন।