স্পোর্টস ডেস্ক
উয়েফা নেশনস লিগকে সামনে রেখে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের প্রধান কোচ লুইস এনরিকে। সুইজারল্যান্ড এবং জার্মানির বিপক্ষে ম্যাচের আগে নেদারল্যান্ডসের সাথেএকটি প্রীতি ম্যাচ খেলআর ঘোষণাও দিয়েছে স্পেন।
স্পেন দলে আলভারো মোরাতা, কোকে, ইনিগো মার্তিনেস ও মার্কোস লরেন্তে জায়গা ফিরে পেয়েছে। তবে জায়গা হারিয়েছেন রদ্রিগো মোরেনো, হোসে কাম্পানা, দিয়েগো লরেন্তে, দানি কাবেয়োস ও থিয়াগো আলকান্তারা।
২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা ডাচদের বিপক্ষে প্রীতি খেলবে আমস্টারডামে, আগামী ১১ নভেম্বর রাতে। এরপর নেশনস লিগে সুইসদের বিপক্ষে বাসেলে ১৪ নভেম্বর মাঠে নামবে স্পেন। এনরিকের দল জার্মানিকে আতিথেয়তা দেবে সেভিয়ায়। দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটি হবে ১৭ নভেম্বর।
২৫ সদস্যের স্পেন দল:
গোলরক্ষক: ডেভিড দি গিয়া, উনাই সিমন, কেপা আরিজাবালাগা
ডিফেন্ডার: জেসুস নাভাস, সের্গি রবার্তো, সার্জিও রামোস, পউ তোরেস, এরিক গার্সিয়া, ইনিগো মার্তিনেস, হোসে লুইস গয়া, সার্জিও রেগুইলন
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রদ্রি হার্নান্দেজ, মাইকেল মেরিনো, ফাবিয়ান রুইস, সার্জিও ক্যানেলস, কোকে, মার্কোস লরেন্তে
ফরোয়ার্ড: আলভারো মোরাতা, ফেরান তোরেস, দানি ওলমো, মাইকেল ওয়ারজাবাল, জেরার্ড মোরেনো, আনসু ফাতি, আদাম ত্রাওরে






















