খেলাধুলা ১০ নভেম্বর, ২০২০ ০৩:১৫

ব্যাটিং বিপর্যয় এড়াল দিল্লি

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস।

দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার ও ঋষভ পন্ত। তাদের অবিচ্ছিন্ন ৭৭ রানের দায়িত্বশীল জুটিতে খেলায় ফিরে দিল্লি ক্যাপিটালস। এই রিপোর্ট লেখা পর্যন্ত দিল্লির সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ৯৯/৩ রান। ৩৯ ও ৪১ রানে ব্যাট করছেন স্রেয়াশ ও পন্ত। ট্রফি জয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়তে হবে দিল্লিকে।

ফাইনালের আগে তিনবার মুখোমুখি হয় উভয় দল। গ্রুপপর্বে দুই ম্যাচে ৫ ও ৯ উইকেটে জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই। আর কোয়ালিফায়ারে ২০০ রান করে জয় পায় ৫৭ রানে। ফাইনালেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর গত চার আসরের শিরোপাজয়ী মুম্বাই।