স্পোর্টস ডেস্ক
লন্ডনের রাস্তায় পার্ক করা অবস্থায় ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনের রেঞ্জ রোভার গাড়ি চুরি হয়েছে। গাড়িটির দাম বাংলাদেশি টাকায় ১ কোটি ১২ লাখ টাকা।
পূর্ব লন্ডনের চিংফোর্ড এলাকায় পার্কিং করা ছিল টটেনহ্যাম তারকার গাড়িটি। এসময় কয়েকজন এসে গাড়িটি চুরি করে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, চুরি করার সময় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয়েছে।
ইংল্যান্ডের রাজধানীতে সম্প্রতি দুর্বৃত্তদের আক্রমণের স্বীকার হয়েছিলেন আরও দুই টটেনহ্যামের তারকা। অস্ত্রের মুখে জিম্মি করে গেল মে মাসে ইংলিশ মিডফিল্ডার ডেল আলী ও মার্চে বেলজিয়ামের ডিফেন্ডার জান ভেরটোনঘেনকে ছিনতাই করা হয়েছে।
পশ্চিম ইউরোপ ও উত্তর আফ্রিকায় চুরি করা গাড়িগুলো দ্রুত পাচার হয়ে যায়। সেখান থেকে সরাসরি পৌঁছে যায় সংযুক্ত আরব আমিরাতে।
সুত্রঃ: দ্য সান






















