খেলাধুলা ১৬ নভেম্বর, ২০২০ ০২:৪৭

ফোন ভাঙিনি, পূজাও উদ্বোধন করিনি: সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২২ গজে ফিরেছেন সাকিব। প্রিয় এই ক্রিকেটারের খেলা উপভোগ করতে ভক্তরা অধির আগ্রহে অপেক্ষায় ছিলেন কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডে দেশ জুড়ে সমালোচনার পাত্র হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ফোন ভেঙে ফেলা কালীপূজা উদ্বোধনকে কেন্দ্র করে ওঠে নিন্দার ঝড়। এমন পরিস্থিতিতে ইউটিউবে নিজের চ্যানেলে মিনিট ৫৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় অবস্থান পরিষ্কার করেছেন সাকিব।

সাকিব দাবি করেছেন তিনি ভক্তের ফোনও ইচ্ছাকৃতভাবে ভাঙেননি এবং কালীপূজাও উদ্বোধন করেননি।

সাকিব বলেন, দুটো বিষয় পরিষ্কার করার জন্য এই ভিডিও। প্রথমটি ফোন ভাঙা নিয়ে। যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে তার ফোনটি আমি কখনই ভাঙিনি। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম। স্বাভাবিকভাবে একজন ভক্ত আমার শরীরের ওপর এসে ছবি তুলতে যায়। আমি হাত দিতে সরিয়ে দিতে গেলে ফোনটা পড়ে যায়। ভেঙেও গিয়ে থাকতে পারে। এজন্য আমি দুঃখিত। আর তারও সতর্ক থাকতে হতো। করোনার সময় আমাদের সকলেরই সতর্ক থাকা উচিত।

সাকিব আরও বলেন, অনেকেই বলছেন আমি পূজা উদ্বোধন করেছি। যেটি আমি কখনই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করব না। তারপরও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা প্রার্থী। আমি আশা করব আপনারা এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনো ঘটনা যেন আর না ঘটে সেটিও আমি চেষ্টা করব