খেলাধুলা ২৬ নভেম্বর, ২০২০ ০৩:৩১

গুরু শিষ্যের বিদায় একই দিনে

স্পোর্টস ডেস্ক

কিউবার প্রধানমন্ত্রী ও সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রোর বিশাল ভক্ত ছিলেন দিয়াগো ম্যারাডোনা।  ফুটবল জীবনে বেশ কয়েকবারই হয় ফিদেল কাস্ত্রোর সাথে ম্যারাডোনার সাক্ষাৎ। হয়েছে দীর্ঘ আলাপের সুযোগ। ফুটবলকে বিদায় জানানোর পরও বজায় রেখেছিলেন তাঁর সাথে সম্পর্ক। কারণ ম্যারাডোনা ছিলেন যে ফিদেলের গুণমুগ্ধ এক ভক্ত।

তারই প্রকাশ হিসেবে ম্যারাডোনা তাই তার জাদুকরি পায়ে এঁকেছিলেন ফিদেলের ট্যাটু আর অন্য হাতে ছিল আর্জেন্টাইন সমাজতান্ত্রিক নেতা চে গুভ্যেরার ট্যাটু। ফুটবলের গুণমুগ্ধ ভক্ত থেকে বন্ধু হয়ে ওঠা ফিদেলের মৃত্যুর দিনেই পৃথিবী ছেড়ে চলে গেলেন ডিয়াগো ম্যারাডোনা।

দ্দ

২৫ নভেম্বর রাতে না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা। ঠিক চার বছর আগে একই দিনে পৃথিবী ছেড়ে চলে যান ফিদেল কাস্ত্রো। কিউবার এই রাজনীতিক ২০১৬ সালের ২৫ নভেম্বর মারা যান।

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে শোক বার্তায় পেলে বলেছেন, স্বর্গে নিশ্চয় আমরা একসঙ্গে ফুটবল খেলবো। ঠিক একইভাবে স্বর্গে নিশ্চয় ম্যারাডোনা দেখা পাবেন তার সময়ের রাজনীতির নায়ক, তার নায়ক ফিদেল কাস্ত্রোর।