খেলাধুলা ২৭ নভেম্বর, ২০২০ ১০:২০

ফিলিপ হিউজকে স্মরণ

স্পোর্টস ডেস্ক

ছয় বছর আগে আজকের দিনে মাঠে চোট পেয়ে না ফেরার দেশে পাড়ি জমান অস্ট্রেলিয়ার অন্যতম সম্ভাবনাময় ওপেনার ফিলিপ হিউজ। আজ শুক্রবার সিডনিতে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ শুরুর আগে ফিলিপ হিউজকে স্মরণ করে ক্রিকেটাররা।

সেই সাথে সদ্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া আরেক অস্ট্রেলিয়ান ডিন জোনসকেও স্মরণ ও শ্রদ্ধা জানান অ্যারন ফিঞ্চ ও বিরাট কোহলিরা। খবর ফক্স স্পোর্টসের।

jj

২০১৪ সালের ২৫ নভেম্বর শেফিল্ড শিল্ডের এক ম্যাচে নিউ সাউথ ওয়েলসের তরুণ পেসার শন অ্যাবটের বাউন্সারে আঘাত পায় হিউজ। চোটের দুদিন পর মারা যান অস্ট্রেলিয়ার এই ওপেনার। সেসময় সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ৬৩ রানে ব্যাট করছিলেন হিউজ। ওই ৬৩ রানেই না ফেরার দেশে পাড়ি জমালেন অসি ক্রিকেটার।

সিডনির মাঠে শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়া সিরিজ। আজ শুক্রবার ঘরের মাঠে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।