খেলাধুলা ১ ডিসেম্বর, ২০২০ ১০:১১

স্বাস্থ্যবিধি না মানার খেসারত দিচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

আগামী ১৮ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু একের পর এক পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় সিরিজটিকে ঘিরে দেখা দিয়েছে সংশয়

আজ মঙ্গলবার পর্যন্ত ১০ জন পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এর আগে নিউজিল্যান্ড দলের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অ্যাশলে ব্লুমফিল্ড জানিয়েছিলেন, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম তিনদিন ঘরে থাকার বদলে পাকিস্তানি ক্রিকেটারদের মাস্ক না পরে আড্ডা দিতে, খাবার ভাগ করে খেতে দেখা গিয়েছে। নিয়ম ভাঙলে তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে সতর্কতা জানানো হয়েছে

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে ওঠার আগে যে টেস্ট পাকিস্তানে করা হয়েছিল, সেখানে সবগুলোর রিপোর্ট এসেছিল নেগেটিভ। কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইন শুরু করতে না করতেই করোনাভাইরাস ব্যাপকভাবে হামলে পড়েছে পাকিস্তান ক্রিকেট দলের ওপর। আগের সাত ক্রিকেটারের সঙ্গে এবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও তিন ক্রিকেটার।

উল্লেখ্য, সিরিজে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলার কথা পাকিস্তানের। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা টেস্ট সিরিজ। বর্তমান পরিস্থিতে কিভাবে এই সিরিজ অনুষ্ঠিত হবে, সেই দিকেই তাকিয়ে দুই দেশের ক্রিকেটমহল