খেলাধুলা ৫ ডিসেম্বর, ২০২০ ১০:২৫

জয়ের জন্য অপেক্ষা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

টেস্টের তৃতীয় দিনেই জয় নিশ্চিত করতে পারত নিউজিল্যান্ডদ্বিতীয় ইনিংসের শেষে প্রতিরোধ গড়ে কিউইদের অপেক্ষায় রাখলেন দুই ক্যারিবিয়ান জার্মেইন ব্ল্যাকউড ও আলজারি জোসেফ। অবশ্য ইনিংস ব্যবধানে জয়ের পথে অনেকটা এগিয়ে আছে স্বাগতিকরা।

টেস্টের তৃতীয় দিন ছয় উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো ১৮৫ রান দরকার সফরকারীদের। শেষ মুহূর্তে প্রতিরোধ গড়া ব্ল্যাকউড দিন শেষে ৮০ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ৫৯ রানে অপরাজিত জোসেফ।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৫১৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে উইন্ডিজ। এবার ইনিংস ব্যবধানে হার এড়াতে দ্বিতীয় ইনিংসে লড়ছে সফরকারীরা।

৪৯ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতেই ফিরে যান ক্যাম্পবেল। এরপর একে একে উইকেট হারাতে থাকে তারা। দ্রুত ছয় উইকেট হারানোর পর ব্ল্যাকউড ও জোসেপের ব্যাটে প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজকে হারের হাত থেকে রক্ষা করেন এই দুই ক্রিকেটার।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৫১৯/৭ ইনিংস ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ওভারে ৬৪ ওভারে ১৩৮ (ব্র্যাথওয়েট ২১, ক্যাম্পবেল ২৬, ব্রুকস ১, ব্রাভো ৯, চেইস ১১, ব্ল্যকউড ২৩, হোল্ডার ২৫*, জোসেফ ০, রোচ ২, গ্যাব্রিয়েল ১, ডাওরিচ অনুপস্থিত; সাউদি ১৯-৭-৩৫-৪, বোল্ট ১৭-৫-৩০-১, জেমিসন ১৩-৩-২৫-২, ওয়্যাগনার ১৫-৩-৩৩-২)।

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : (ফলো অন) ৪২ ওভারে ১৯৬/৬ (ব্র্যাথওয়েট ১০, ক্যাম্পবেল ২, ব্রাভো ১২, ব্রুকস ২, চেইস ৬, ব্ল্যকউড ৮০*, হোল্ডার ৮, জোসেফ ৫৯*; সাউদি ৮-১-৪০-১, বোল্ট ১০-১-৪৭-১, ওয়্যাগনার ১১-০-৬২-২, জেমিসন ১০-২-৩৩-১, মিচেল ৩-০-৭-১)।