খেলাধুলা ৮ ডিসেম্বর, ২০২০ ০৫:১৩

আজ মুখোমুখি হবে মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদে বনাম বার্সেলোনার লড়াইটা এখন ঠিক আর জমে না। লিওনেল মেসির ও ক্রিশ্চিয়ানো রোনালদো মুখোমুখি না হলে খেলা যেন পানসে। রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ার পর বড় এক শূন্যতা তৈরি হয়েছে লা লিগায়। সেই জমজমাট লড়াইয়ের যে আর দেখা মিলছে না!

সমর্থকদের অপেক্ষার প্রহর ফুরিয়ে মুখোমুখি হবে মেসি আর রোনালদোক। চ্যাম্পিয়নস লিগের সুবাদে আজ মঙ্গলবার রাতে বার্সেলোনার বিপক্ষে লড়বে জুভেন্টাস।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে দুই দেশের দুই ক্লাব পড়েছে একই গ্রুপে। ফলে এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা।

এর আগের দেখায় রোনালদোকে ছাড়া খেলতে নেমে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল জুভেন্টাস। পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি।

এবার মেসিদের ডেরা ন্যু ক্যাম্পে প্রতিশোধ নেয়ার সুযোগ রোনালদোর। যদিও বার্সা ও জুভেন্টাস দুই দলেরই শেষ ষোল নিশ্চিত হয়ে গেছে। কিন্তু গুরুত্বহীন ম্যাচটা বাড়তি রোমাঞ্চ ছড়াচ্ছে মেসি-রোনালদোর লড়াইয়ের কারণেই।

মঙ্গলবার ন্যু ক্যাম্পে নামার আগে ভালো ছন্দে রয়েছেন রোনালদো। ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ৭৫০ গোলের (ক্লাব ও দেশ মিলিয়ে) মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ যুবরাজ। তুরিনের বিরুদ্ধে গোল না পেলেও রোনালদোর দল ২-১ গোলে ম্যাচ জিতেছে।

অন্যদিকে কাদিজের কাছে সর্বশেষ ম্যাচে ২-১ গোলে হেরেছে বার্সা। তার মধ্যে আবার দুশ্চিন্তা হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড উসমান ডেম্বেলের চোট। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় নেই জুভেন্টাসের বিপক্ষে খেলতে পারবেন না এই ফরাসি।