স্পোর্টস ডেস্ক
ফাইনালে কে হবে জেমকন খুলনা প্রতিপক্ষ? সেটির উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর কিছুটা সময়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা-গাজী গ্রুপ চট্টগ্রাম। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলার টিকেট পাবে।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বেক্সিমকো ঢাকা। কিন্তু গাজী গ্রুপ চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেনি মুশফিকুর রহিমের দল। নির্ধারিত ২০ ওভার শেষে বেক্সিমকো ঢাকা স্কোরবোর্ডে জমা করে ১০ উইকেট হারিয়ে ১১৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে সংগ্রহ করেন অধিনায়ক মুশফিকুর রহিম ও আল-আমিন। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।
শেষ খবর পর্যন্ত এখন ম্যাচের ইনিংস বিরতি চলছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ১১৭ রানের লক্ষ্যে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম।






















