স্পোর্টস ডেস্ক
আগামীকাল শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে বিজয় দিবস হকি।
প্রথম দিন বেলা ২টায় মুখোমুখি হবে বাংলাদেশ বিমানবাহিনী ও সোনালী ব্যাংক এসআরসি। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ খেলবে বিকেল সোয়া ৪টায়।
এবারের বিজয় দিবস হকিতে মোট ৫ দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ ও সোনালী ব্যাংক এসআরসি।
লিগ পদ্ধতিতে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে মোকাবিলা করবে। ২৭ মার্চ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে বিজয় দিবস হকি। ফাইনালে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি দেয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন দল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন গ্রুপের সামগ্রী দিয়ে উৎসাহিত করা হবে।






















