স্পোর্টস ডেস্ক ।।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য নির্বাচকদের বিবেচনায় খুব ভালোভাবে ছিলেন ইমরুল কায়েস। তবে তার ছেলের ডেঙ্গু হওয়ায় বাঁহাতি এই ওপেনারকে ডাকা হয়নি চট্টগ্রাম টেস্টের দলে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, তামিম ইকবাল ছুটিতে থাকায় অভিজ্ঞ ইমরুলের কথা তাদের মাথায় ছিল।
আরো পড়ুন: মিরাজের দ্রুত বিয়ে করার কারণ
“ইমরুলকে নিয়ে আমরা চিন্তা-ভাবনা করেছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে ওর ছেলে অসুস্থ হওয়াতে... সে হাসপাতালে আছে, ডেঙ্গু হয়েছে। এই কারণে ইমরুল এখন ক্যাম্পেও নেই, অনুশীলনেও নেই। আমরা আশা করছি, দ্রুতই সে খেলায় ফিরে আসবে।”
শেষ দুই টেস্টে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। তরুণ এই ব্যাটসম্যানের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারেন সৌম্য সরকার কিংবা লিটন দাস।
“তামিম নেই তাই আমাদের ব্যাক আপ খেলোয়াড়ের দিকে তাকাতে হবে। লিটন, সৌম্য ওরা আছে।”






















