স্পোর্টস ডেস্ক
এক বছর পর ফের বোলিং করার অনুমতি পেলেন শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া। বোলিংয়ে কিছু পরিবর্তন আনার পর এই তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
২০১৯ সালের আগস্টে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ চলাকালীন ধনঞ্জয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ভারতের চেন্নাইয়ে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় তার বোলিংয়ের ত্রুটি পাওয়া যায়। যার প্রেক্ষিতে এক বছরের জন্য তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।






















