স্পোর্টস ডেস্ক ।।
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। সানজিদা ইসলামের ব্যাটিং নৈপুণ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে বাছাইপর্বের ফাইনালে পৌঁছেছে সালমা খাতুনের দল।
স্কটল্যান্ডের ডান্ডিতে বৃহস্পতিবার আইরিশদের বিপক্ষে ৪ উইকেটে জিতে বাংলাদেশ। ৭ সেপ্টেম্বর হবে বাছাইপর্বের ফাইনাল। ফাইনালে ওঠা দুই দল খেলবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড
২০ ওভারে ৮৫/১০ (ম্যারি ১, লুইস ৫, কিম ২, লরা ২৫, অরলা ১০, পাল ৫, ইমার ২৫; জাহানারা ৪-০-২১-১, নাহিদা ৪-০-১৭-১, সালমা ৪-০-১০-১, রিতু ৪-০-১৯-১, ফাহিমা ৪-০-১৮-৩)।
বাংলাদেশ
১৮.৩ ওভারে ৮৬/৬ ( মুরশিদা ১৩, আয়েশা ৭, নিগার ১, সানজিদা ৩২*, ফারজানা ২, রিতু ১৫, ফাহিমা ০, জাহানারা ৬*; কিম ১/১৩, সোফি ১/৯, অরলা ২/১১)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী





















