খেলাধুলা ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০৪:৩৭

বোল্ড হয়ে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছে টাইগাররা ক্যারিবীয় ফাস্ট বোলার কেমার রোচের করা ইনিংসের পঞ্চম ওভারে বোল্ড হয়ে রান করে সাজঘরে ফিরেন বাঁহাতি ওপেনার

রোচের লেন্থ বলে শট খেলতে এগিয়ে এসেছিলেন তামিম কিন্তু দ্রুতগতির বল তার ব্যাট প্যাডের ফাঁক গলে স্ট্যাম্প ভেঙে দেয়

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক

প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান

ওয়েস্ট ইন্ডিজের একাদশ

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, শাইনে মোসলে, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল