স্পোর্টস ডেস্ক
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে টাইগাররা। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। প্রথম দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান। ক্রিজে আছেন সাকিব ও লিটন। তাদের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এর আগে দিনের শুরুতে ২৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রোচের বলে বোল্ড হয়ে ফেরেন তামিম। দলকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন সাদমান-শান্ত। কিন্তু ভুল বুঝাবুঝিতে দলীয় ৬৬ রানে রান আউটের শিকার হন শান্ত। মুমিনুলও ফিরে যান ২৬ রানে। দিনের সবচেয়ে বড় অঘটনটি ঘটে ওপেনার সাদমান ইসলামের আউট নিয়ে। ৫৯ রানে ফিরে যান এই ওপেনার। কিন্তু রিভিউ নিলে তিনি বেঁচে যেতেন।
কেননা ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনারের ফুল লেংথ বলটা মিডল স্টাম্প বরাবর পড়েছিল। বাঁহাতি সাদমান সুইপ করতে চেয়েও পারেননি, বল লাগে তাঁর প্যাডে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আবেদনে আম্পায়ারের আঙুল উঠে যায়। ৫৯ রানে আউট হয়ে যান সাদমান। অথচ পরে রিপ্লেতে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরেই চলে যেত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংসঃ ৯০ ওভারে ২৪২/৫ (সাদমান ৮৯, তামিম ৯, নাজমুল ২৫, মুমিনুল ২৬, মুশফিকুর ৩৮, সাকিব ৩৯*, লিটন ৩৪*; রোচ ১/৪৪, গ্যাব্রিয়েল ০/৫১, কর্নওয়াল ০/৫৬, মেয়ার্স ০/১৬, ওয়ারিকান ৩/৫৮, ব্রাথওয়েইট ০/১৩)





















