স্পোর্টস ডেস্ক
নিজে স্ট্রাইকে না গিয়ে সাদমান ইসলামকে দিয়েও রক্ষা হলো না তামিমের। রোচের ওভার এড়াতে পারলেও রাহকিম কর্নওয়ালের বলে সাজঘরে ফিরতে হয়েছে এই ওপেনারকে। এই ওভারেই নাজমুল হোসেন শান্তকেও দেখতে হয়েছে প্যাভিলিয়েনের মুখ।
তামিম-শান্তর বিদায়ে দ্বিতীয় ইনিংসের প্রথম ২ ওভারে মাত্র ১ রানে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ২৫৯ রানে অলআউট করে ১৭১ রানের লিড পেলেও, দ্বিতীয় ইনিংসের শুরুটা একদমই ভালো হলো না টাইগারদের।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে ২১। ২ রান নিয়ে সাদমান ইসলাম এবং ১৮ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল হক।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মাত্র ৬ রানের ব্যবধানে ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। মাত্র ২৩ বলের ব্যবধানে মিরাজ-তাইজুলদের এ ভেলকিতে ক্যারিবীয়রা অলআউট হয়েছে ২৫৯ রানে। বাংলাদেশ পায় ১৭১ রানের লিড।





















