খেলাধুলা ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১১

‘রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি’

ডেস্ক রিপোর্ট

বিয়ে নিয়ে বিতর্কের জেরে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি বলেছেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি ২০১৭ সালে তাকে তালাক দেই

আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তামিমা সময় তার পাশে নাসিরও উপস্থিত ছিলেন

তামিমা আরও বলেন, রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে এছাড়া, রাকিব যেসব কথা বলছেন তার সবই মিথ্যা

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে তিনি বলেন, আমার বা নাসিরের কোনো ফেসবুক আইডি বর্তমানে সচল নেই নাসিরের একটি অফিসিয়াল ফেসবুক পেজ আছে কোনো আপডেট দিতে হলে আমরা সেই পেজ থেকে দেব

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তামিমা পেশায় একজন কেবিন ক্রু কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতে না হতেই বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক

তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী পরিচয় দিয়ে রাকিব হাসান নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তাকে ডিভোর্স না দিয়েই আবার বিয়ের পিঁড়িতে বসেন তামিমা অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন রাকিব থানায় তামিমার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা জানিন তিনি

জানা যায়, তামিমার সঙ্গে রাকিবের ১১ বছরের সংসারে বছরের একটি মেয়েও আছে

এরপর ঘটনায় একটি লিগ্যাল নোটিশ পাঠান তিনি প্রতারণার হাত থেকে বাঁচতে বিয়ে ডিভোর্স রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটাল করার নির্দেশনা চেয়ে আইন বিচার সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়