স্পোর্টস ডেস্ক
মাত্র ৭৭টি টেস্ট ম্যাচ খেলে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। যেই ক্লাবে অনিল কুম্বলে, কপিল দেব এবং হরভজন সিংয়ের মত ভারতীয় খেলোয়ারদের নাম রয়েছে। অনিল কুম্বলের ৬০৮ উইকেটের রেকর্ডটি ভাঙার নিশ্চয়তা না থাকলেও, কপিল (৪৩২) এবং হরভজনকে (৪১৭) টপকে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
ভারতীয়দের মধ্যে চতুর্থ বোলার হিসেবে এবং সবমিলিয়ে দ্বিতীয় দ্রুততম সময়ে এই ক্লাবে প্রবেশ করলেন অশ্বিন। অশ্বিনের আগে ৪০০ বা তার বেশি উইকেট শিকার করা ভারতীয় বোলার-অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)। ৪০০ উইকেটের চূড়ায় দ্রুততম সময়ে পৌঁছানোর ক্ষেত্রে মুরালির পরেই এখন অশ্বিনের নাম শোভা পাচ্ছে। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরালি ৭২ টেস্টেই ওই উচ্চতায় পৌঁছান। অশ্বিনের লেগেছে ৭৭ টেস্ট।
এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে সিরিজের তৃতীয় ডে-নাইট টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা অনেকটা বাকি থাকতেই এ বিশাল জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ১৯৩৫ সালের পর এটাই সবচেয়ে কম দৈর্ঘ্যের টেস্ট।






















