খেলাধুলা ৩ মার্চ, ২০২১ ০২:৪২

স্টেইনের কাছে পিসিএল ই গুরুত্বপুর্ন

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে পাকিস্তানের লিগেই ক্রিকেট বেশি গুরুত্ব পায় বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল পাবে না তাকে

স্টেইনের মতে, পাকিস্তান এবং শ্রীলঙ্কার লিগে ক্রিকেট অনেক বেশি প্রাধান্য পায় আইপিএল থেকে

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার একটু বেশি সময় প্রয়োজন ছিল ভেবে দেখলাম আইপিএলের থেকে এই লিগগুলোয় ক্রিকেটাররা অনেক বেশি সময় পায় আইপিএলে বড় নাম, বড় দল থাকে টাকার ওপর অনেক বেশি জোর দেওয়া হয় ক্রিকেটটাই যেন হারিয়ে যায়

আইপিএলে ৯৫টি ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার পেসার নিয়েছেন ৯৭টি উইকেট ডেকান চার্জার্স, গুজরাত লায়নস, সানরাইজার্স হায়দরাবাদ এবং ব্যাঙ্গালোর দলে খেলেছিলেন স্টেইন ২০১৪ এবং ২০১৫ সালে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন তিনি স্টেইন সাড়ে কোটি টাকা দাম পেয়েছিলেন হায়দরাবাদ দলে