খেলাধুলা ৪ অক্টোবর, ২০২২ ১১:২৫

 হলান্ডার মেসির পর্যায়ের নয়: গার্দিওলা

নিজস্ব প্রতিবেদক

এ মৌসুমে ৮ ম্যাচে ১৪ গোল এবং ৩ গোলে সাহায্য করে যেন আকাশে উড়ছে আর্লিং হলান্ড। প্রিমিয়ার লীগে প্রথম মৌসুমেই যেন স্বপ্নে আছেন হলান্ড। ম্যানচেস্টার ডার্বিতে করেছেন হ্যাটট্রিক করার পাশাপাশি ৬ গোলের ৫টিতেই অবদান রেখেছেন নরওয়েজিয়ান তারকা। এর মধ্যে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর তুলনাও শুরু হয়েছে। 

তবে এতো এতো গোল করেও কোচ গার্দিওলাকে খুশি করবে পারছেন না আর্লিং।গার্দিওলা বলেন, সে মেসির সমান না, কারণ হিসেবে উল্লেখ করেছেন এই গোলগুলো করার জন্য হলান্ডের হয়তো তার পুরো দলকে প্রয়োজন। তবে মেসি সেটা নিজেই করার সামর্থ্য রাখে। 

গার্দিওলা আরও জানান, হলান্ড বলেছে ‘আমি ৫ বার বল স্পর্শ করে, ৫টিতেই গোল করাকে প্রাধান্য দিই। এটা আমার পছন্দ না। আমি চাই সে আরও বেশি করে বল স্পর্শ করুক। ’গার্দিওলা অবশ্য গোল করাই যে রোনালদোর কাজ, তা-ও পরে যোগ করেছেন। তিনি বলেছেন, ‘সে গোল করার জন্য একজন ফুটবলার হয়েছে।’

মেসি-রোনালদোর পর্যায়ে যেতে হলান্ডের হয়তো আরও সময় লাগবে।
আমাদের কগজ// টিএ