খেলাধুলা ১৩ অক্টোবর, ২০২২ ১১:২৮

৭ উইকেটে বাংলাদেশের হার

ছবি: এএফপি

ছবি: এএফপি

সাকিব আল হাসান ও লিটন দাসের লড়াইটা ছিল ভাল। তাদের দারুণ ইনিংসে ভালো সংগ্রহও পায় টাইগাররা।

তবে বাংলাদেশের ফিল্ডিং কিছুটা বাজে থাকায় ও নওয়াজের শেষের ক্যামিওতে ম্যাচ জিতে গেল পাকিস্তান।

বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান ও লিটন দাসের দারুণ ইনিংসে ১৭৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে বাবর-রিজওয়ান গড়েন শতরানের জুটি। জবাবে বাবর-রিজওয়ানের শুরুর ইনিংসের পর নওয়াজের শেষের ঝড়ে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

আমাদের কাগজ/ ইদি