খেলাধুলা ১৪ অক্টোবর, ২০২২ ০৫:৩১

ভারত পাকিস্তান সিরিজ শুরু হচ্ছে আগামী বছর!

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: এক সময় নিয়মতি ভারত পাকিস্তান সিরিজ হতো, কিন্তু দুই দেশের রাজনৈতিক বৈরিতা কারণে ১৫ বছর ধরে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। বড় টুর্নামেন্ট ছাড়া দুই দলের সমর্থকরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখারও সুযোগ পাননা। এবার  ১৫ বছর পর সম্ভাবনা দেখা দিয়েছে ভারতের পাকিস্তান সফরের। আগামী বছর এশিয়া কাপ দিয়ে শুরু হতে পারে ভারতের পাকিস্তান সফর।

২০২২ সালে ভারতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত করোনা মহামারির ও ভিসা জটিলতায় তা সরে যায় নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে।

আগামী বছরের শেষ দিকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ঠিক করা হয়েছে ভারতে। এর আগে বছরের মাঝামাঝি সময়ে ৫০ ওভারের এশিয়া কাপ পাকিস্তানের হওয়ার বিষয়ে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগামী ১৮ অক্টোবর মুম্বাইতে বোর্ডের বার্ষিক সাধারণ সভা আয়োজনের কথা রয়েছে।

২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। আর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত ২০০৬ সালে গিয়েছিল পাকিস্তানে। অন্যদিকে পাকিস্তন ২০১২ সালে সবশেষ ভারত সফরে এসেছিল। যা ছিল দুই দলের জন্য শেষ দ্বিপাক্ষিক সিরিজ।


আমাদের কাগজ//টিএ