খেলাধুলা ২৩ অক্টোবর, ২০২২ ০২:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা শ্রীলঙ্কার

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টির বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিশাল বিশাল জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

হোবার্টে ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই শ্রীলঙ্কা জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। দুই ওপেনার কুশল মেন্ডিস-ধনঞ্জয় ডি সিলভা যোগ করেছেন ৬৩ রান। ২৫ বলে ৩১ রান করা ডি সিলভা বিদায় নিলে ভেঙে যায় উদ্বোধনী জুটি। ডি সিলভার বিদায়ের পর উইকেটে আসেন চারিথ আসালাঙ্কা। আসালাঙ্কাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও মারমুখী হন মেন্ডিস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দশম ফিফটি তুলে নিয়েছেন লঙ্কান এই উইকেটরক্ষক ব্যাটার। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড করে ৮ উইকেটে ১২৮ রান। আইরিশদের মধ্যে সর্বোচ্চ ৪৫ রান করেছেন হ্যারি টেক্টর। লঙ্কান বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকসানা।

ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস। ৪৩ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৫টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন লঙ্কান এই ওপেনার। 

 

আমাদের কাগজ//টিএ