খেলাধুলা ২৩ অক্টোবর, ২০২২ ০৬:৩২

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের জয়

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শান মাসুদ ও ইফতেখার আহমেদের অর্ধশতকের জুটিতে ১৫৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে শেষ বলে কোহলির অপরাজিত ৮২ রানে জয় পায় ভারত।

শেষ ২ বলে ২ রান দরকার ছিল ভারতের। পঞ্চম বলে স্টাম্প-আউট হন কার্তিক। তিনি ২ বলে ১ রান করেন। ব্যাট করতে নামেন অশ্বিন। শেষ বলে ভারতের দরকার ছিল ২ রান। নওয়াজ ওয়াইড করতেই স্কোল লেভেল হয়ে যায়। শেষ বলে জিততে ১ রান দরকার ছিল ভারতের। শেষ বলে চার মেরে ভারতকে ম্য়াচ জেতান অশ্বিন।

১৯.১ ওভারে নওয়াজের বলে বাবরের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪০ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৪৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক।

১৯ তম ওভারে হারিস রউফের বলে ১৫ রান করে ভারত। শেষ ২ বলে টানা ২ ছক্কা মারেন কোহলি। ১৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৪৪ রান। জয়ের জন্য শেষ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১৬ রান।


আমাদেরকাগজ/এইচএম