স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭৯ রানের টার্গেট দেয় ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বেশ নিয়ন্ত্রিত বোলিংই দিয়েই শুরু করছিলেন ডাচ বোলাররা।
প্রথম ৯ ওভারে রানরেট ছিল ছয়েরও নিচে। এরপর আস্তে আস্তে হাত খুলতে থাকে ভারত। শেষ ৫ ওভারে তো রীতিমত নেদারল্যান্ডস বোলারদের ওপর ঝড় বইয়ে দেন সূর্যকুমার যাদব।
কয়েকবার জীবন পান রোহিত শর্মাও। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি তুলে নেন হাফসেঞ্চুরি। ৩৯ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় রোহিত আউট হন ৫৩ করে।
এরপর কোহলি আর সূর্যের ৮ ওভারের জুটি। অবিচ্ছিন্ন এই জুটিতে ৯৫ রান যোগ করেন এই যুগল। কোহলি ৪৪ বলে ৩ চার আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬২ রানে। ২৫ সূর্যর ৫১ রানের হার না মানা ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কার মার।
শেষ ৫ ওভারে ভারত তোলে ৬৫ রান। শেষ বলে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন সূর্য। তার আগে হাফসেঞ্চুরির কোটা ছুঁয়েছেন রোহিত শর্মা আর বিরাট কোহলিও। এই তিন ফিফটিতে ভর করে ভারত গড়েছে ২ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ।
আমাদের কাগজ//টিএ






















