খেলাধুলা ২৯ অক্টোবর, ২০২২ ০৬:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কাকে ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কাকে ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে  নিউজিল্যান্ডের দেওয়া  ১৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে  ১০২ রানে গুটিয়ে শ্রীলঙ্কা।

৪ উইকেটে ৮ রানের ধ্বংসস্তূপ থেকে শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন ৮২ ছাড়াতে পারে মূলত ভানুকা রাজাপাকসার ৩৪ ও দাসুন শানাকার ৩৫ রানের সুবাদে। দুই অঙ্কে যেতে পারেননি আর কেউ।

বাঁহাতি পেসার বোল্ট ৪ ওভারে স্রেফ ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। তার আগের সেরা বোলিং ছিল ৩৪ রানে ৪টি, ২০১৭ সালে রাজকোটে ভারতের বিপক্ষে।

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে অভিযান শুরুর পর নিউজিল্যান্ডের পরের ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আরেকটি বড় জয়ে নেট রানরেট আরও বাড়িয়ে নিল গতবারের রানার্সআপরা। সেমি-ফাইনালে যাওয়ার ক্ষেত্রে যা রাখতে পারে বড় ভূমিকা।

টপ অর্ডার মুখ থুবড়ে পড়ল দুই দলেরই। তবে গ্লেন ফিলিপসের বিস্ফোরক সেঞ্চুরিতে যে উচ্চতায় পৌঁছাল নিউ জিল্যান্ড, তার ধারেকাছেও যেতে পারল না শ্রীলঙ্কা। ট্রেন্ট বোল্টের ক্যারিয়ার সেরা বোলিংয়ে লঙ্কানদের গুঁড়িয়ে আরেকটি বড় জয় পেল কিউইরা।

এর আগে গ্লেন ফিলিপসের সেঞ্চুরিত ৭ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পেয়েছে ব্ল্যাক নিউজিল্যান্ড। শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়েছিলো ব্ল্যাক ক্যাপসরা।

দলের ওই বিপর্যয়ে হাল ধরেন গ্লেন ফিলিপস ও ডার্লি মিশেল। তারা ৮৪ রানের জুটি গড়েন। যাতে মিশেল ২৪ বলে যোগ করেন ২২ রান। তবে অন্য প্রান্তে থাকা ফিলিপস রীতিমতো ঝড় শুরু করেন। তিনি শেষ ওভারে ফিরে যাওয়ার আগে ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। দশটি চারের সঙ্গে চারটি ছক্কার শট তোলেন তিনি। তার ব্যাটে ভর করেই ভালো সংগ্রহ পেয়েছে কিউইরা।

রু ভালো করলেও স্পিনার মহেশ থিকসানা ৪ ওভারে ৩৫ রানে ১ উইকেট নিয়েছেন। লাহিরু কুমারা ১ উইকেট নিলেও তিন ওভারে দিয়েছেন ৩৭ রান। চামিকা করুনারত্নেও ৩ ওভারে ৩৪ রান খেয়েছেন। দীর্ঘদিন পরে দলে ডুকে পেসার কাসুন রাজিথা ৪ ওভারে ২৩ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ২ উইকেট। এছাড়া লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। 

 

আমাদের কাগজ//টিএ