স্পোর্টস ডেস্ক: শুরুটা ভালো হলো বাংলাদেশের । ৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান। শান্ত ৯ বলে ২ রান এবং লিটন দাস ১৪ বলে ৩৩ রান করে মাঠে আছে।
এর আগে দারুণ টাইমিংয়ে দুটি চার। এরপর আলতো করে খেলতে গিয়ে আলগাভাবে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন লিটন দাস। তবে সামনে ঝুঁকে ঠিকঠাক ক্যাচটি নিতে পারেননি দীনেশ কার্তিক, গ্লাভসের আগেই মাটিতে পড়েছে বল। টেলিভিশন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ নটআউট দিয়েছেন লিটনকে। শেষ বলে কাভার দিয়ে আরেকটি চার মেরেছেন লিটন।
আমাদের কাগজ//টিএ




















