স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে স্কটিস ক্লাব সেলটিকের জালে গোল উৎসব করে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে মাদ্রিদ। সহজ কিছু গোল মিস না করলে জয়ের ব্যবধান আরও বাড়াতে পারতো তারা। ম্যাচে গোল পেয়েছেন লুকা মদ্রিচ, রদ্রিগো, মার্কো আসেনসিও, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভেরদে।
এ জয়ের মাধ্যমে ৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই তারা শেষ ষোলোতে পৌঁছালো রিয়াল। একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে আরবি লাইপজিগ ১২ পয়েন্ট নিয়ে রাউন্ড অব সিক্সটিনে পা রেখেছে। সেল্টিকের বিপক্ষে রিয়াল হারলে বা ড্র করবে তারাই হতো গ্রুপ চ্যাম্পিয়ন। একই গ্রুপ থেকে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শাখতার দোনেৎস্ক ও ২ পয়েন্ট নিয়ে আসর থেকে বিদায় নিয়েছে সেল্টিক।
গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে জার্মান ক্লাব আরবি লিপজিগের বিপক্ষে হার দিয়ে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। এরপর লিগের ম্যাচেও নিজেদের মাঠে জিরোনার বিপক্ষে খায় হোঁচট। তবে চ্যাম্পিয়ন্স লিগের মাধ্যমেই আবার জয়ে ফিরেছে লস ব্ল্যাঙ্কোসরা।
রিয়ালের জয়ের দিনে জয় পেয়েছে পিএসজি,ম্যান সিটি ও চেলেসি। নেইমারকে ছাড়া মাঠে নেইমার বিহীন পিএসজি জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে। ম্যানসিটি ৩-১ গোলে পিএসজিকে এবং চেলসি ২-১ গোলে ডি জেড জি কে হারিয়েছে।
আমাদের কাগজ//টিএ






















