খেলাধুলা ৯ নভেম্বর, ২০২২ ০৪:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইনালের পথে পাকিস্তানের বাঁধা ১৫৩ রানের

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদিদের বোলিং তোপে হাত খুলে মারতে পারেনি কিউইরা। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তুলতে পেরেছিল ৩৮ রান।

অধিনায়ক কেন উইলিয়ামসন সেই ধাক্কা সামলাতে গিয়ে ৪২ বলে ৪৬ রানের মন্থর ইনিংস খেলেছেন। তবে ৩৫ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ডেরিল মিচেল। তার ইনিংসে ভর করেই ৪ উইকেটে ১৫২ রানের লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি।

 

আমাদের কাগজ//টিএ