খেলাধুলা ৯ নভেম্বর, ২০২২ ০৯:০৩

শিগগিরই অনুষ্ঠিত হচ্ছে যুব সাঁতার

ক্রীড়া ডেস্ক: সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ৩৫তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ১১-১৩ নভেম্বর বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকা ৫টি গ্রুপে (অ-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী) সাঁতারুরা অংশগ্রহণ করবে।

আগামী ১১ নভেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন  প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তরফদার মো. রুহুল আমিন। 

বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৩ দিনে সাঁতারে ১০০টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্ট (১মি. স্প্রিং বোর্ড ও ৫মি. প্লাটফর্ম ডাইভিং) মোট ১০৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং পুল/বিকেএসপির ডাইভিং পুলে ডাইভিং অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ মোট ৮০টি টীমের প্রায় ৪৮৫ জন খেলোয়াড়, ১১০জন টীম অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়াল সহ সর্বমোট প্রায় ৬৯৫ জন অংশগ্রহণ করবে। 

আমাদের কাগজ//জেডআই